সুন্দরবন আলহিকমাহ্ মিশনের ছাত্র-ছাত্রীদের হাত ধরে এক অনন্য সাফল্যের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলা। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল জেলার অসংখ্য নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠান। সেই তীব্র লড়াইয়ের মাঝে নিজেদের অসামান্য শৃঙ্খলা ও কুশলতা প্রদর্শন করে সামগ্রিক বিচারে তৃতীয় স্থান ছিনিয়ে নিয়েছে এই মিশনের শিক্ষার্থীরা।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই ছাত্র-ছাত্রীদের নিখুঁত মার্চ-পাস্ট এবং সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত সকল দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। তাঁদের এই সাফল্যে খুশির জোয়ার আলহিকমাহ্ মিশন চত্বরে। মিশনের শিক্ষক মন্ডলী ও কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের প্রতি দায়বদ্ধতাই আজ তাদের এই জেলা পর্যায়ের সম্মান এনে দিয়েছে। প্রজাতন্ত্র দিবসের এই গৌরবময় মূহূর্তে সুন্দরবনের মেধার এই জয়জয়কার জেলাজুড়ে বিশেষভাবে নজর কেড়েছে।

