Hot News
- Advertisement -
Ad imageAd image

আমি ৭৯ নং বুথের ভোটার’, এনুমারেশন ফর্ম পূরণ করে ছবি পোস্ট শুভেন্দুর, নাগরিকদের দিলেন বিশেষ বার্তা

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করেছে।
নন্দীগ্রামের বিধায়ক এদিন নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে নির্বাচন কমিশনের দেওয়া একটি ফর্ম পূরণ করতে দেখা যাচ্ছে। ছবির সাথে তিনি লেখেন, “আমি নন্দীগ্রামের নন্দনায়কবাড় ৭৯ নং বুথের ভোটার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি এনুমারেশন ফর্ম টি পেয়েছি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফর্মটি পূরণ করলাম।”
বিরোধী দলনেতা শুধু নিজের ফর্ম পূরণের কথাই জানাননি, রাজ্যের সমস্ত সহনাগরিকদের উদ্দেশ্যে একটি আবেদনও জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে আরও যোগ করেন, “রাজ্যের সহনাগরিকদের বলব আপনারাও এনুমারেশন ফর্ম পূরণ করুন এবং SIR সুষ্ঠভাবে সম্পন্ন করতে জাতীয় নির্বাচন কমিশন কে সহায়তা করুন।”

আমাদের নিউজলেটার জন্য সাইন আপ করুন