Hot News
- Advertisement -
Ad imageAd image

বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে ‘বঙ্গভূষণ’ ও ডিএসপি পদে নিয়োগ করল রাজ্য

বিশ্বকাপজয়ী বাংলার ক্রিকেটার রিচা ঘোষকে বিশেষ সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে তাঁর অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, রিচাকে রাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মান ‘বঙ্গভূষণ’ এবং পশ্চিমবঙ্গ পুলিশে ডিএসপি (DSP) পদে নিয়োগ করা হয়েছে।
শনিবার (৮ই নভেম্বর) সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচার হাতে এই সম্মান ও নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীও উপস্থিত ছিলেন।
সিএবি-এর পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালে রিচার লড়াকু ৩৪ রানের প্রতি সম্মান জানিয়ে তাঁকে ৩৪ লক্ষ টাকার চেক এবং একটি সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হয়।

আমাদের নিউজলেটার জন্য সাইন আপ করুন